মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে ৫00 পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ১০.১১ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :  লক্ষ্মীপুরে ৫শ পিস ইয়াবাসহ মো. আব্দুল আজিজ (২৭) ও ইমাম হোসেন রানা (২৩) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজ লক্ষ্মীপুর পৌরসভার গোডাউন রোড এলাকায় ইয়াবা বেচাকেনার সময় ওই দুই যুবককে আটক করা হয়। পরে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আটকদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল আজিজ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত আবদুল গণির ছেলে এবং ইমাম হোসেন রানা একই উপজেলার উত্তর জামিরতলী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ পৌর শহরের গোডাউন রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। তারা চিহ্নিত মাদক কারবারি। ঘটনার সময় তারা ইয়াবা বেচাকেনা করছিল। তাদের কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com