মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মমতাজ উদদীন নাট্যকার পুরস্কার পাচ্ছেন ড. রতন সিদ্দিকী

  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৬.১২ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রথমবারের মতো ধর্মান্ধতাবিরোধী নাটক রচয়িতা অধ্যাপক ড. রতন সিদ্দিকীকে মমতাজ উদদীন নাট্যকার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আজ নাট্যজন মমতাজ উদদীন আহমদের ৮৮তম জন্মদিন। তার জন্মজয়ন্তী স্মরণে মমতাজ উদদীন আহমদ সংগ্রহশালা থেকে এ ঘোষণা দেওয়া হয়। মমতাজ উদদীন আহমদ সংগ্রহশালার পক্ষে সাংবাদিক আবেদ খান এ বছর নাট্যগ্রন্থ হিসেবে ধর্মান্ধতাবিরোধী নাটক নির্বাচিত করেন। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য ভবনের সত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেনের অর্থায়নে পুরস্কারটি প্রদান করা হবে। পুরস্কার হিসেবে নাট্যকার পাচ্ছেন নগদ ১০ হাজার টাকা এবং বিশ্বসাহিত্য ভবন থেকে প্রকাশিত অধ্যাপক মমতাজ উদদীন আহমদ রচিত প্রায় ৭০টি গ্রন্থ। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। উল্লেখ্য, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার নামে ইতোমধ্যে একটি পুরস্কার বাংলা একাডেমি থেকে প্রদান করা হচ্ছে। নাটকের বইকে উৎসাহিত করতে মমতাজউদদীন আহমদ সংগ্রহশালা এরকম একটি পুরস্কার প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে বলে সাংবাদিক আবেদ খান জানান। মমতাজউদদীন আহমদ সংগ্রহশালার সমন্বয়কারী শাহরিয়ার মাহমুদ প্রিন্স জানান, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার আগামী ২৯ জানুয়ারি ড. রতন সিদ্দিকীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com