মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধারাবাহিক নাটকে কল্লোল চৌধুরী

  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৭.২১ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ শনিবার থেকে প্রতিদিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন ২’। বিনোদনের বিপুল সম্ভার নিয়ে এবার আরো টান টান গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। কায়সার আহমেদের পরিচালনায় তারকা সমৃদ্ধ এ ধারাবাহিকে অভিনয় করেছেন সুজাতা, আজিজুল হাকিম, আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, হোমায়ারা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, কল্লোল চৌধুরী, তানভীর আহমেদ, অবিদ রেহান ও মুকুল সিরাজ,প্রমুখ। প্রতিদিন টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভির ইউটিউব ও ফেসবুকে। অমর ব্যানার্জি চরিত্রে দিপালীর নিরুদ্দেশ হয়ে যাওয়া স্বামীর নেতিবাচক ভিন্নধর্মী দারুন এক চরিত্রে দেখা যাবে অভিনেতা কল্লোল চৌধুরীকে। নাটকে গল্পেদেখা যাবে, ঝরু তালুকদার খুনের মামলায় বেকসুর খালাস পেয়েছে উগান্ডা। কিন্তু এখনো জানা যায়নি ঝরু তালুকদারের মূল খুনি কে? চলতে থাকে অনুসন্ধান। তখনি ভয়ঙ্কর ঘটনা ঘটে। মধ্যরাতে ঘুড্ডি তালুকদারের ছোটভাই টেডি অপহরণের শিকার হয়। দিশেহারা হয়ে যায় টেডির স্ত্রী প্রিন্সেস দীবা। ঘুড্ডি তালুকদারের সন্দেহ গিয়ে পড়ে দীবার ওপর। শুরু হয় দ্বন্দ্ব। এই সময় চাতাল ব্যবসা নিয়ে বিরোধের জেরে টেডির অপহরণের ঘটনায় গ্রেফতার হয় সুলেমান মৃধার লোক বৈরাম খাঁ। কিন্তু তার বিরুদ্ধে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে কে অপহরণ করল টেডিকে? মোসলেম সরকার? নাকি বকুলপুরের ত্রাস চিতাভাই? একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com