মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সাহাগের লেখা গানে কন্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আগুন

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৭.১৫ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ নতুন নতুন সৃষ্টিশীল গান নিয়ে এগিয়ে যাচ্ছেন তরুন গীতিকার তাজুল ইসলাম সোহাগ। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত তরুণ এই গীতিকার মোঃ তাজুল ইসলাম সোহাগের লেখা গানে ইতপূর্বে একাধিক শিল্পী কন্ঠ দিলেও এবার কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী খান আসিফুর রহমান আগুন। এর মাধ্যমে এই গীতিকারের লেখা গান কন্ঠ দেওয়ার তালিকায় আরও একজন প্রতিথযশা শিল্পীর নাম যুক্ত হলো। এর আগে, সোহাগের লেখা ‘ মনেরও আড়ালে তুমি রেখ না চাওয়াৃ’’-গানে কণ্ঠ দিয়েছিলেন সংগীত শিল্পী সামিনা চৌধুরী।সামিনা চৌধুরীর পর নব্বই দশকে কেয়ামত থেকে কেয়ামত, অন্ধ প্রেম, তুমি আমার, অন্তরে অন্তরে, বিক্ষোভ, আশা ভালোবাসা, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রুসহ শতাধিক জনপ্রিয় চলচ্চিত্রে প্লে¬ব্যাক করা দাপুটে কন্ঠ শিল্পী আগুন এবার গাইলেন সোহাগের লেখা গান ‘‘খোলা চুলে আনমনে খোলা জানালায়/ দৃষ্টি ভরে অপলোকে দেখছি তোমায়/ চোখের ভাষায় ডেকে বললে আমায়/ কিছু কথা বুঝে নিও তুমি- একটু ইশারায় !! সারাবেলা কাছে পেতে শুধু মন চায়/ অনুভবে দুলে যায় সুখেরই দোলায়/ হৃদয় গভীরে ছুঁয়ে যায় খুব নিরালায়/ হাত ধরে যেতে চায় দূর অজানায় !! ভাবনাতে আঁকো ছবি যতোটা সময়/ ঘিরে থাকা চার-পাশ যেন স্বপ্নময়/ মন বলে কত-কথা না-বলা কথায়/ আনমনে লিখে যায় স্মৃতির পাতায়। বাংলাদেশ বেতারে সম্প্রতি এ গানটি রেকর্ড করা হয়। রোমান্টিক ধাচের এই গানটিতে সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলমগীর হায়াত রুমন। গানটির জনপ্রিয়তার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ বলেন, সব শ্রেণির শ্রোতার কথা মাথায় রেখেই গানটির কথাগুলো সাজানো হয়েছে। বিশেষ করে রোমান্টিক ধাঁচের গান যারা পছন্দ করেন, তাদের কাছে গানটি বেশ ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন,জনপ্রিয় ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আগুন আমার গানে কণ্ঠ দিয়েছেন এটা আমার জন্য ভীষণ আনন্দের ও ভাল লাগার। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের মনের গহীনে জায়গা করে নিতে পারবে। এমনকি গানটির সুরের যাদুতে মনের অজান্তে হারিয়ে যাবে আনন্দ ভুবনে অভিব্যাক্তি প্রকাশ করেন মো. তাজুল ইসলাম সোহাগ। এছাড়া সম্প্রতি সোহাগের লেখা ‘‘আমি যা চেয়েছি তুমি-তা চাওনি’’–গানটির শিল্পী আফসানা রুনা এবং সজল দাসের সুরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে! গান দু’টি প্রযোজনা করেছেন বাংলাদেশ বেতারের সহকারি পরিচালক (অনুষ্ঠান) নুসরাত জাহান সুমী, সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদশ বেতারের পরিচালক আব্দুল হক। গুনী গীতিকার তাজুল ইসলাম সোহাগ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী গ্রামে জন্মগ্রহন করেন। পিতা মোঃ বেলায়েত হোসেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্বা। তাজুল ইসলাম একজন বহুমাত্রিক গুনাবলীর অধিকারী। তিনি একাধারে গীতিকার, লেখক,কবি, রেডিও জকি, সংবাদ পাঠক ,নাট্টাভিনেতা । তিনি চাকুরীর ব্যস্ততা সত্বেও নতুন কিছু সৃষ্টি করতে বেশী স্াচ্ছন্দ বোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com