মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন বছরে ব্যস্ত থাকতে চায় রাফি তালুকদার

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৭.০৬ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী রাফি তালুকদার। ফোক ঘরানার গানে তার আয়ত্ত বেশ প্রগাঢ়। গেল ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে একটি স্টেজ শো শেষ করেন এ শিল্পী। আবারও ব্যস্ত হয়েছেন স্টেজ শো নিয়ে। ডিসেম্বর অর্থাৎ বিজয়ের মাস উপলক্ষ্যে পুরো মাস জুড়ে টানা প্রোগ্রাম করেছেন তিনি ।

এর মধ্যে অন্য কোনো কাজের কথা একদমই ভাবছেন না। করোনার কারণে টানা দুই বছর একদমই নিস্তব্ধতায় সময় কাটিয়ে ছিলেন। এতগুলো দিন পরে যখন আবারও মঞ্চে ফিরতে পেরেছেন তাই এদিকটাতে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে এবার রাফি তালুকদার নতুন বছরে ভালোবাসা দিবসে নতুন একটি গান নিয়ে আচ্ছেন। আর গানটির নাম ‘আমি প্রেমিকটা মন্দ না’ গানটির কথা কবির বকুল। সুর ও সংগীত নাদিম। এবং গানটি বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত হবে। গানটি নিয়ে রাফি বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবসেকে সামনে রেখে আমার এই গানটি করা হয়েছে ‘আমি প্রেমিকটা মন্দ না’ গানটি আশা করি সবার কাছে ভালো লাগবে। এবং গানের রোমান্টিকতা আছে।

 

নতুন বছরে আরো নতুন কিছু গান করার ইচ্ছা আছে।’ বর্তমানে রাফি তালুকদার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সিনিয়র কন্ঠশিল্পী হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত শিল্পী। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে তিনি বঙ্গবন্ধু কে নিয়ে একটি মৌলিক গান করছেন যা সিডি চয়েস থেকে প্রকাশিত হয়েছে। সামনে তার ছয়টি আধুনিক গান পর্যায় ক্রমে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com