শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় নিহত এক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৫.৫১ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমরান হোসেন রানা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। রানা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের সমর্থক মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক শ্রীরামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাওলানা সাইফুল ইসলাম শান্ত (৩৫) এর উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডলের কর্মী সমর্থকরা।

এঘটনায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুল তাঁর কর্মী সমর্থককে মারপিটের প্রতিবাদে সমর্থকদের নিয়ে সতীহাট বাসষ্ট্যান্ডে অবস্থান নিলে পুনরায় হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়ালে উভয়পক্ষের আহত হন ৮ জন।

এসময় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের সমর্থক এমরান হোসেন রানার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে এমরান হোসেন রানার মারা যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুষ্ঠ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এই ঘটনায় রানা নামে একজনের মৃত্যুর খবর জেনেছি। তবে এখন পর্যন্ত এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com