মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে বাড়ছে অপমৃত্যুর প্রবণতা

  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪, ১২.১৬ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে কাউখালীতে দিনের পর দিন বাড়ছে অপমৃত্যুর প্রবণতা। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে শিশু, ছাত্র থেকে বৃদ্ধ পর্যন্ত ৬ জনের অপমৃত্যু হয়েছে। এলাকাবাসী, পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার আমরাজুরী ইউনিয়নের দক্ষিণ আমরাজুড়ি গ্রামের মৃত্যু আফজাল বেপারীর ছেলে রফিক বেপারী (৫০) গত ৬ এপ্রিল কীটনাশক পান করে মারা যায়, উপজেলা সদর ইউনিয়নের বাসুরী গ্রামের মৃত্যু জলিল উদ্দিন এর ছেলে হেলাল উদ্দিন (৭০)গত ৮ এপ্রিল গলায় রশি দিয়ে আত্মহত্যা করে, একই দিন উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের রবিউল ইসলাম ডাকুয়ার তিন বছরের মেয়ে রুবাইয়া পানিতে ডুবে মারা যায়, উপজেলার পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মনিরুজ্জামানের কলেজ পড়ুয়া ছেলে সানি (১৮) গত ২৩ এপ্রিল গলার রশি দিয়ে আত্মহত্যা করে,উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব শিষা গ্রামের সোহেল হোসেনের দেড় বছরের ছেলে মোরসালিন ২৪ এপ্রিল পানিতে ডুবে মারা যায় । এছাড়া উপজেলার আমরাজুরি ইউনিয়নের গন্তব্য গ্রামের মৃত্যু নিরঞ্জন বরণ বড়ালের স্ত্রী সবিতা রানী বড়াল (৭০) সোমবার ৬মে পাশের বাড়ির শ্যামলী বড়ালের ঘরে রাতে মারা যায়। অপমৃত্যু সম্পর্কে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, মানুষের আচরনিক পরিবর্তন ঘটায় এবং পারিবারিকভাবে হতাশার কারণে অপমৃত্যুর অন্যতম কারণ হতে পারে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, গত এক মাসে কাউখালী থানায় ছয়টি অপমৃত্যুর মামলা হয়েছে। কীটনাশক পান করে ও গলায় রশি দিয়ে যারা আত্মহত্যার করেছে তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com