মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মুক্তির অনুমতি পেল ‘লাল মোরগের ঝুঁটি’

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৭.০২ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ মুক্তির অনুমতি পেল নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি। ৭ নভেম্বর সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে এটি। সিনেমাটিতে তথাকথিত নায়ক বা নায়িকা নেই। এর প্রধান চরিত্রে একটি মোরগ। যার মাথায় লাল রঙের ঝুটি রয়েছে। স্বভাবতই এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। দীর্ঘ প্রতীক্ষা ফুরাতে চললো। মুক্তির আইনগত বাঁধা পেরিয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’। ২০১৪-১৫ অর্থবছরে সরকারের চলচ্চিত্র অনুদান পেয়েছিল সিনেমাটি। ২০১৬ সালে শুরু হয়েছিল শুটিং। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির সব কাজ শেষ হয় ২০২০ সালের নভেম্বরে। নূরুল আলম আতিকের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরিপুরের বিভিন্ন জায়গায় এই চলচ্চিত্রের শুটিং হয়। পরিচালক জানান, পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত এ সিনেমাটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন তিনি। নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের প্রতীক্ষার অবসান হচ্ছে। মুক্তি পাচ্ছে শিগগিরই ‘লাল মোরগের ঝুটি’। সিনেমাটি আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটাই আমাদের নিবেদন।’ ছবিতে একটি মোরগ ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্র…

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com