মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন সিনেমায় ববি

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১১.১৮ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। এ ঘটনায় জড়িত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। আর, এমন কাণ্ডের নেপথ্য কারণও অজানা নয়। এবার এ ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে ‘ময়ূরপঙ্খী’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করছেন রাশিদ পলাশ। সিনেমাটি প্রযোজনা করছে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’। গত সপ্তাহে সিনেমাটির জন্য চুক্তি সেরেছেন নির্মাতা। আর এই সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নতুন এ সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন এ নায়িকা। এমনটিই জানা গেছে। যদিও এ প্রসঙ্গে এখনই মুখ খুলতে চান না নির্মাতা-নায়িকা। এছাড়া সিনেমাটি কোন বিমান ছিনতাইয়ের গল্পে নির্মিত হচ্ছে, সে ব্যাপারটিও খোলাসা করতে চান না রাশিদ পলাশ। গেল ৮ই অক্টোবর মুক্তি পেয়েছে এই নির্মাতার প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’। আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে পরিচালনা করছেন ‘প্রীতিলতা’ সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com