মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লন্ডন ফিরলেন রুহী

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১১.১৭ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ কাজের পরিকল্পনা ও দেশের পরিবার-স্বজনদের সময় দিতে দীর্ঘদিন পর দেশে ফিরেছিলেন অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহী। সম্প্রতি ছুটি কাটিয়ে ফের লন্ডনে চলে গেছেন এ অভিনেত্রী। এই সময়ে বেশকিছু কাজ নিয়ে পরিকল্পনা করেছেন রুহী। পাশাপাশি ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন জায়গায়। এদিকে বেশকিছু গল্প লেখাও শেষ করেন রুহী। এগুলো নিয়েই সামনে কাজ করবেন তিনি। দু’টি ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। এ ছবিগুলো পরিচালনাও করবেন তিনি। এরইমধ্যে ‘শুকতারার বিলেত ভ্রমণ’ নামক সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ করেছেন রুহী। পরিচালনার পাশাপাশি এর নাম ভূমিকায় অভিনয়ও করবেন তিনি। এ ছবিতে প্রথমবারের মতো গ্রামীণ চরিত্রে দেখা যাবে তাকে। রুহী বলেন, লন্ডন ফিরলেও আমি দেশে যাওয়া-আসার মধ্যে থাকবো। কারণ আমার কাজগুলো লন্ডন ও বাংলাদেশ মিলিয়ে শুটিং করবো। এরইমধ্যে অনেক পরিকল্পনা করেছি। সেগুলো সামনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সবাইকে জানাবো। প্রসঙ্গত, র‌্যাম্পের মঞ্চ থেকে ছোট ও বড় পর্দায় নাম লেখান রুহী। বেশকিছু নাটকে কাজ করেন। নিয়মিত হন চলচ্চিত্রেও। চিত্রনায়িকা হিসেবে তিনি আলোচনায় আসেন ‘জিরো ডিগ্রি’ এবং ‘৭১ এর সংগ্রাম’ ছবির মাধ্যমে। ‘৭১-এর সংগ্রাম’ ছবিটি করতে গিয়ে বৃটিশ পরিচালক মুনসুর আলীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রুহীর। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন তারা। এরপর থেকে লন্ডনেই থাকেন রুহী। এরইমধ্যে দুই পুত্র সন্তানের জননী হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com