মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

“আঘাত” ওয়েব সিরিজ ভারতে মুক্তি পাচ্ছে

  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০.৩৫ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অস্ট্রেলিয়ায় নির্মিত হয়েছে বাংলা ওয়েব সিরিজ ‘আঘাত’। নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী জায়েদ রিজওয়ান। সিরিজটিতে অভিনয় করেছেন বাংলাদেশের ইরফান সাজ্জাদ, বিপাশা কবির, দীপালি আক্তার তানিয়া, অস্ট্রেলিয়া প্রবাসী রূপন্তী ও কলকাতার রণজয় বিষ্ণু। ভারতের ওটিটি প্ল্যাটফরম ওয়াচোতে আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে সিরিজটি। মাস পাঁচেক পর দেখা যাবে জি ফাইভেও। পরিচালক রিজওয়ান জানান, ওয়াচো জি ফাইভেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি ওয়াচো অরিজিনাল সিরিজ। সাধারণত ওয়াচো অরিজিনাল সিরিজ হলে কয়েক মাস পর জি ফাইভে মুক্তি দেয়া হয়। ৫ পর্বের অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ ‘আঘাত’ এর গল্প টেরোরিজম নিয়ে। বিশ্বের বিভিন্ন জায়গায় স্লিপার সেল (জঙ্গিদের গুপ্ত দল) তৈরি করে জঙ্গি সংগঠনগুলো। গল্পে দেখা যাবে কিছু অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ও ভারতীয়রা স্লিপার সেলে যুক্ত হয়েছে। এই সেলটাকে খুঁজে বের করতে একজন বাংলাদেশি অফিসারকে দায়িত্ব দেয়া হয়। প্রথম অভিযানে একজন নারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার সূত্রে পাওয়া যায় জঙ্গিদের গোপন নকশা। সিরিজটির স্ক্রিপ্ট লিখেছেন তাহসান শুভ। ইরফান সাজ্জাদ বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। অস্ট্রেলিয়ায় অনেক আয়োজন করে আমরা শুটিংটা করেছিলাম। গল্পটাও চমৎকার। এতে আমরা বাংলা কাজ করলেও ভারতে দেখানো হবে হিন্দিতে ডাবিং করে। সবমিলিয়ে এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। কাজটি সবার ভালো লাগবে আশা করি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com