মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ধারাবাহিক নাটকে শুটিংয়ে ফিরলেন তাইয়্যাব তুহিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ১২.৪৯ এএম
  • ৫৬৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা তাইয়্যাব তুহিন এক সময় নিয়মিত থিয়েটার চর্চা করতেন। স্বপ্নদলের সাথে থিয়েটার চর্চা শুরু করেন। পরে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং থেকে ডিপ্লোমা করে অভিনয়ের দক্ষতা অর্জনের জন্য জাপানিজ প্রখ্যাত অভিনয় গুরু শিনজি কিমুরা সানের কাছ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত কর্মশালায় অংশ নেয়, জাপানিজ অভিনয় ধারা শেখার জন্য।

পার্থ প্রতিম মজুমদারের কাছে মূকাভিনয়ের হাতেখড়ি ও পরবর্তীতে মূকাভিনয় চর্চা করেন। থিয়েটারে নিয়মিত হলেও কর্মজীবেনের ব্যস্ততার জন্য মিডিয়াতে নিয়মিত কাজ করা হয়ে উঠেনি। একসময় কাজের চাপে অভিনয় থেকে চলে যেতে হয়। বাদল সরকারের ত্রিংশ শতাব্দী নাটকে মেজর ফেরেবি চরিত্রে অভিনয় করে মঞ্চে ব্যাপক সাড়া ফেলেন। তার অভিনীত মঞ্চ নাটক গুলো হলো ‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর, ‘ত্রিংশ শতাব্দী’ বাদল সরকার, অনুবাদ নাটক ‘চন্দর কোথায়’ হাসান আজিজুল হক। অভিনয় থেকে দূরে সরে গেলেও পরিচালক হাসান রেজাউল ২০১৯ সালে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘নীল দংশন’ এ অভিনয় করে বেশ প্রসংশিত হন তিনি।

তারপর জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক মুরাদ পারভেজের পরিচালনায় বর্তমানে অভিনয় করছেন দীর্ঘ ধারাবাহিক ‘স্মৃতির আল্পনা আঁকি’ নাটকে। এতে তিনি প্রতীম চরিত্রে অভিনয় করছেন। নাটকে গল্পে দেখা যাবে, ‘অবহেলিত বঞ্চিত গ্রামের ছেলে প্রীতম এই বাংলার হাজারো যুবকের আরেক নামের প্রতীক।

ভার্সিটির বন্ধু শম্পাকে ভালোবাসলেও বলতে পারে না; কারণ শম্পা ভালোবাসে ওদের বন্ধু আরমানকে। একদিকে শম্পাকে না পাওয়ার কষ্ট, অন্যদিকে শম্পার অবহেলা সহ্য করতে না পেরে ভার্সিটির পাঠ চুকিয়ে চলে যায় গ্রামে। গ্রামে সবুজ বিপ্লব ঘটিয়ে দীর্ঘ বছর পর ফিরে আসে ঢাকায়। সেখানে এসে আবার শম্পার কথা মনে পড়ে। হন্যে হয়ে খুঁজতে থাকে শম্পাকে। ততদিনে শরীরে বাসা বাঁধে ব্লাডক্যান্সার। এক সময় শম্পাকে খুঁজে পায়। শম্পার সুখের জন্য আরমানের সাথে বিয়ে দিতে চায়। বর্তমানে বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্টিজে প্রধান মানবসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com