মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন হাফ ডজন গানে অংকন

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১০.৩৫ এএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চলতি প্রজন্মের সংগীতশিল্পী অংকন ইয়াসমিন। বিশেষ করে তার কণ্ঠের বেশকিছু ফোক গান এরই মধ্যে প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। আরটিভি ফোক স্টুডিওতে তার কণ্ঠে ‘চেংড়া বন্ধুয়া’- গানটি বেশ ভালো হয়েছে। এর কথা-সুর সংগৃহীত। এদিকে, এ গানের পর একই অনুষ্ঠানে তার গাওয়া আরও কিছু গান পছন্দ করেছেন শ্রোতা-দর্শক। বর্তমানে হাফ ডজন নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ফোককন্যা। তারই ধারাবাহিকতায় তিনি কাজ শেষ করেছেন অমিত করের সুরে গামছা পলাশের সঙ্গে ‘প্রেম যমুনায়’- শীর্ষক দ্বৈত গানের। জি-সিরিজের ব্যানারে এটি প্রকাশ হবে। ‘চান্দের কোলে তারা হাসে’- শিরোনামের একটি গান আসবে ঊর্বশী ফোরাম ইউটিউব চ্যানেলে। এর বাইরে গামছা পলাশের সঙ্গে ‘বেয়াই বিয়ান’ ও ‘চান্দের তারা যেমন’- শিরোনামের দু’টি দ্বৈত গান প্রকাশ হবে বলে জানালেন অংকন। নতুন গান প্রসঙ্গে এ গায়িকা বলেন, ‘আসলে ‘বেতের আড়া’ দ্বৈত গানটি গামছা পলাশের সঙ্গে প্রকাশের পর ব্যাপক সাড়া পাই। এরই মধ্যে ১৩ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। এ গানের পর থেকে দ্বৈত গানই বেশি করা হচ্ছে। আরেকটি গান কিংবদন্তি শিল্পী আশরাফ উদাসের সঙ্গে করেছি, সেটা সাউন্ডটেক থেকে আসবে। আইপিডিসি ফোক প্রজেক্ট সিজন থ্রিতেও গান থাকছে আমার। অংকন বলেন, ‘এই কোভিডের সময়েও নতুন কিছু কাজ করছি। সচেতন থেকেই কাজ করার চেষ্টা করি। আমার নিজের ইউটিউব চ্যানেলেও প্রতি মাসে গান প্রকাশ করছি। যেমন রবীন্দ্র প্রয়াণ দিবসে প্রথমবার রবীন্দ্র সংগীত মিউজিকভিডিওসহ প্রকাশ করেছি। এছাড়া লালন, রাধারমন ও লোকগীতি কবিদের গানই মূলত গাওয়ার চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com