মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সেন্সরে যাচ্ছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’

  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৬.৪৮ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ অভিনেতা হিসাবেই পরিচিত মীর সাব্বির। পরে নামের সঙ্গে নির্মাতা বিশেষণও যোগ করেন। তবে সেটা ছিল নাটক পরিচালনার মধ্যে সীমাবদ্ধ। এ অভিজ্ঞতা দিয়ে অবশেষে নির্মাণ করেছেন ছবি। সরকারি অনুদানে নির্মিত এ ছবির নাম ‘রাত জাগা ফুল’। করোনাকালের আগেই এর শুটিং শেষ করেছিলেন মীর সাব্বির।

গত দুই বছর ধরে ছবিটির কারিগরি কাজসহ অন্যান্য বিষয়াদি গুছিয়েছেন। সম্প্রতি এর সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাসে সেন্সরের জন্য ছবিটি জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মীর সাব্বির গনমাধ্যমকে বলেন, ‘এটি আমার প্রথম ছবি, তাই তাড়াহুড়া করতে চাইনি। তা ছাড়া করোনার কারণে কাজ বাধাগ্রস্ত হয়েছে বারবার। অনেক প্রতিকূলতা নিয়েও এর যাবতীয় কাজ শেষ করেছি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ছবির মুক্তির তারিখ নির্ধারণ করব।

আমার বিশ্বাস, এটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে নাটকের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। ঈদের ছুটি ও লকডাউনের পর অভিনয়েই বেশি সময় দিচ্ছেন তিনি।

বর্তমানে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘বাকের খনি’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন এ অভিনেতা। শিগ্গির কায়সার আহমেদের পরিচালনায় একটি দীর্ঘ ধারাবাহিক নাটকেও অভিনয় শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com