মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সুইটির কণ্ঠে বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’

  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৩.৪৩ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনেত্রী তানভীন সুইটি এবারের জাতীয় শোক দিবসে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘পিতার জন্য শোকগাথা’। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন মকবুল হোসেন।

এরই মধ্যে এই অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিয়েছেন সুইটি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা ‘আমার দেখা নয়াচীন’ পাঠ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুইটি। সুইটি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে নিবেদন করা হবে পিতার জন্য শোকগাঁথা অনুষ্ঠানটি।

এই ধরনের অনুষ্ঠানে কিছু করার জন্য যখন প্রস্তাব করা হয় তখন ভীষণ ভালোলাগা নিয়েই কাজ করি। বঙ্গবন্ধুর নিজের লেখা আমার দেখা নয়াচীন পাঠ করতে গিয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। জাতির পিতা জেলবন্দী দিনে এমন লেখা লিখেছিলেন। তার প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি।’ সুইটি জানান জাতীয় শোক দিবসের দিন বাংলাদেশ টেলিভিশনে ‘পিতার জন্য শোকগাথা’ অনুষ্ঠানটি প্রচার হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু’কে নিয়ে কবিত আবৃত্তি, তার অসমাপ্ত আত্মজীবনী পাঠ, কারাগারের রোজনামচা পাঠ, আমার পিতা শেখ মুজিব পাঠ, পুঁথি পাঠ করবেন আরও অন্যান্য অনেক শিল্পী। এদিকে সুইটি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘গুলশান অ্যাভিনিউ টু’র কাজ শুরু করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com