মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বঙ্গমাতার চরিত্রে পূর্ণিমা

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯.২৬ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এর চিত্রনাট্য করেছেন জুয়েল মাহমুদ এবং ‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণ করেছেন নজরুল ইসলাম। চলচ্চিত্রটি নিবেদন করছেন শেখ হাসিনা ও শেখ রেহানা।

এই চলচ্চিত্রেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এরইমধ্যে চলচ্চিত্রের শুটিং-ও শেষ। জানা গেছে আগামী ২৮ সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। পূর্ণিমা বলেন, ‘চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রে অভিনয় করা আমার অভিনয় জীবনের অনেক বড় এক প্রাপ্তি। আমি বঙ্গমাতার চরিত্রে অভিনয় করতে পেরেছি-এটা আমার জন্য সত্যিই অনেক অনেক ভালো লাগার এবং গর্বেরও বটে। জানিনা, আমি কতটুকু বঙ্গমাতার চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছি।

তবে আমার ভীষণ রকম আন্তরিক চেষ্টা ছিলো।’ এদিকে পূর্ণিমা আপাতত শুটিংয়ে ফিরছেন না। করোনায় বিপর্যস্ত জীবনের কারণে আটকে আছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ।

গেলো দুই ঈদেও তিনি কোন নাটকে অভিনয় করেননি। এদিকে মাছরাঙ্গা টিভিতে এরইমধ্যে শেষ হয়েছে পূর্ণিমার বিচারাধীন রিয়েলিট শো ‘সেরা রাঁধুনী’ প্রতিযোগিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com