মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সুস্থ হয়ে ‘পথের ধারাপাত’-এ শানু

  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৪.০২ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অন্যান্য অনেকের মতোই করোনায় আক্রান্ত হয়েছিলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানু। কয়েকদিন আগে তার করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ এখন তিনি সুস্থ আছেন, এমনটাই জানালেন শানু। রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসাতেই আছেন তিনি।

তবে শানু জানান, আর ক’টা দিন বিশ্রাম নিয়ে তিনি বাংলাদেশ টেলিভিশনের একটু নতুন ধারাবাহিক ‘পথের ধারাপাত’র কাজ শুরু করবেন শিগগিরই। নাটকটি রচনা করেছেন আজাদ আবুল কালাম, প্রযোজনা করছেন মাহফুজার রহমান রিপন ও নির্মাণ করছেন মান্নান শফিক। ঈদের আগেই মূলত এই ধারাবাহিকের কাজ শুরু করেছিলেন তিনি। রাজধানীর উত্তরায় একটি নতুন শুটিং হাউজে এই ধারাবাহিকের শুটিং হয়।

সেই শুটিং শেষ হবার পরপরই তিনি করোনায় আক্রান্ত হন। নিজ বাসাতেই করোনায় চিকিৎসা নিয়ে হোম কোয়ারেন্টাইন-এ থেকে তিনি সুস্থ হয়ে উঠেছেন। ‘পথের ধারাপাত’ ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে শানু বলেন, ‘ঈদের আগেই লকডাউনের মধ্যে এই ধারাবাহিকের কাজ শুরু করেছিলাম। তখন স্বাস্থ্যবিধি মেনেই শুটিং হয়েছিল। কিন্তু তারপরও এই ধারাবাহিকে কাজ করার পর থেকেই শরীরটা খারাপ লাগছিল।

তারপর করোনা হলো। যাইহোক, এখন সুস্থ আছি। আশা করছি শিগগিরই ধারাবাহিকটির শুটিং-এ ফিরতে পারবো। কারণ নাটকটি দ্রুত প্রচার হওয়ার কথা রয়েছে।’ শানারেই দেবী শানু অভিনীত প্রথম সিনেমা ছিল খিজির হায়াত খান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com