মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে নিশিতার কণ্ঠে ‘রক্তমাখা সিঁড়ি’

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৭.৪৮ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা নতুন একটি গান কণ্ঠে তুলেছেন এ প্রজন্মের সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া।

গানের শিরোনাম ‘রক্তমাখা সিঁড়ি’। ‘আমি দেখেছি সিঁড়ি বেয়ে কেমন করে পিতার বুকের রক্ত ঝরে, আমি দেখেছি দু’চোখ বেয়ে কেমন করে ভোরের শিশির ঝরে’-এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন গীতিকার সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘পিতার রক্তমাখা সিঁড়ি বেয়েই যেন বাংলাদেশ।

আমাদের নদী, ভোরের শিশির, ঝর্ণা যেন পিতার বুকের রক্তে রঞ্জিত। আমি মনে করি, এ গানটির মাধ্যমে নতুন প্রজন্মের বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে। কারণ আমি এ গানটির মাধ্যমে বঙ্গবন্ধুকে আমাদের বাংলা ও বাঙালির চেতনা, প্রকৃতি ও অস্তিত্বের সঙ্গে এক করার চেষ্টা করেছি।’ নিশিতা বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘গানের কথা কাব্যিক ও শ্রুতিমধুর। সুর ও সংগীত হৃদয়স্পর্শী। বঙ্গবন্ধু আমাদের আত্মার সঙ্গে মিশে আছে। তাকে নিয়ে এ গানটি গাইতে পেরে আমি গর্বিত।

আশা করি, এটি গণমানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’ গানটি ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষ্যে সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com