মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শেষ হচ্ছে অনুদানের ছবি ‘১৯৭১ সেইসব দিন’

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৭.৪৫ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে নতুন একটি ছবি বানাচ্ছেন অভিনেত্রী-নির্দেশক হৃদি হক। নাম ‘১৯৭১ সেইসব দিন’। ছবিটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এ ছবির মূল গল্প ভাবনায় রয়েছেন ড. ইনামুল হক। সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

এতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদ, আতাউর রহমান, গ্রীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, লিটু আনাম, হৃদি হক, ফেরদৌস, তারিন জাহান, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, মৌসুমী হামিদ, ফারহানা হামিদ, জুয়েল জহুর, আইরিন পারভীন লোপা, শেলী আহসান, জয়িতা মহলানবিশসহ আরও অনেকে।

একসঙ্গে এত তারকা আর কোনো সরকারি অনুদানের ছবিতে দেখা যায়নি। আশার খবর হচ্ছে, ছবিটির কাজ শিগ্গির শেষ করছেন পরিচালক।

এ প্রসঙ্গে হৃদি হক গণমাধ্যমকে বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে রকম কাজ করতে চেয়েছি, কিছু কারণে সেই কাজের গভীরতা ও আদর্শগত জায়গায় গ্যাপ তৈরি হয়েছিল। সেসব কাটিয়ে কাজ শেষ করতে পারছি এটাই স্বস্তির। আশা করছি, ছবিটি উপভোগ্যই হবে।

কারণ ছবির প্রত্যেক অভিনয়শিল্পী বেশ আন্তরিকতা দিয়েই অভিনয় করছেন। শুটিং শেষে দ্রুতই কারিগরি অংশের কাজও শেষ করার পরিকল্পনা রয়েছে।’ সব কাজ শেষে দ্রুতই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক হৃদি হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com