মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অপেক্ষায় তমা মির্জা

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৬.০৭ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ করোনা মহামারি সবার জীবনেই কমবেশি প্রভাব ফেলছে। চিত্রনায়িকা তমা জানালেন, প্রায় দুই বছর ধরে সিনেমার কোনো শুটিং করতে পারছেন না। করোনা মহামারিই এই দীর্ঘ বিরতির মূল কারণ।

এখনো কোনো কাজ করতে পারছেন না লকডাউন চলায়। তাই তো তাকে হাঁটতে হয়েছে ভিন্নপথে। এমনকি পরকিল্পনাতেও নানান পরিবর্তন আনতে হয়েছে। পর্দার বদলে কাজ করেছেন ওয়েব প্ল্যাটফরমে। রায়হান রাফির ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’তে দেখা গেছে তাকে। সেখানে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। অভাবনীয় সেই সাড়ায় তমাও বেশ খুশি।

তবে মিস করছেন বড় পর্দায় নিজেকে। তমা আরও জানান, প্রেক্ষাগৃহের প্রতি তার একটি আলাদা মায়া কাজ করে। ওয়েবে কাজ করলেও সিনেমার শুটিং করার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। করোনার প্রকোপ কমলেই নতুন কোনো সিনেমার শুটিং শুরু করতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা। উল্লেখ্য, তমার হাতে রয়েছে তিনটি ছবির কাজ।

এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনী’ ও আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবি দু’টির শুটিংয়ের কাজ প্রায় শেষ করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com