মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে পুতুলের গান

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৬.০৫ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবার গান গাইলেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। ‘সেই কবিটার গল্প বলি’ শিরোনামে এ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী। গানটি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পুতুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এ প্রসঙ্গে পুতুল গনমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার জন্যই। এ মহান মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এ গানটি তৈরি করেছি। কেমন হয়েছে তা নির্ধারণ করবেন শ্রোতারা। তবে বেশ সময় নিয়ে গানটির কাজ করেছি। আশা করছি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস শ্রোতাদের পছন্দ হবে।’ এ ছাড়া আগামীতে আরও একটি নতুন গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। ‘বিষাক্ত দুপুর’ শিরোনামে এ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী। এর সব কাজ হয়েছে পুতুলদের নিজস্ব স্টুডিও গানবাড়িতে।

এটিও পুতুলের ইউটিউব চ্যানেলেই প্রকাশ হবে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে একটি জনপ্রিয় রবীন্দ্রসংগীতও প্রকাশ হয়েছে। এমনিতে করোনাকালে গান নিয়ে ও লেখালেখির কাজে ব্যস্ত সময় পার করছেন পুতুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com