মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কাজী আনাস,ইসলামিক নাশিদ অঙ্গনে এক উদীয়মান নাম

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১.১০ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল বরগুনা প্রতিনিধিঃ কাজী আনাস ইসলামিক নাশিদ অঙ্গনে উদীয়মান একটি নাম। তার মৌলিক সংগীত ‘খেলাঘর’ ইসলামিক নাশিদ অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও তিনি গেয়েছেন ‘প্রশ্ন’, ‘পরের জায়গা পরের জমি’, ‘হেরা হতে হেলেদুলে’ ‘এলো খুশির ঈদ’, ‘হাসবি রাব্বি’, ‘কি হবে বেঁচে থেকে’, ‘ঐ চাঁদ সুরুজ’,, বাদলা দিন’, ‘রুহী’ সহ আরো অনেক ইসলামিক সংগীত।

কুমিল্লার দাউদকান্দিতে শৈশব ও কৈশোর কাটানো কাজী আনাসের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আন্তর্জাতিক মানের নাশিদশিল্পী হওয়া এবং সেই লক্ষ্য সামনে রেখেই তিনি এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার ইউটিউবে ‘অফিশিয়াল আর্টিস্ট ব্যাজ’ অর্জন তার লক্ষ্যকে আরো সামনে এগিয়ে নিল।

গত রমজানে বাংলাদেশ টেলিভিশনে দুইটি সংগীত গেয়েছেন তিনি। সালাহ্ উদ্দিন সিদ্দিকের লেখায় ও কাজী শাফায়াতের ডিরেকশনে কাজী আনাসের প্রথম মৌলিক নাশিদ ‘খেলাঘর’। এই নাশিদের মাধ্যমে একজন পাপী বান্দার আল্লাহর পথে ফিরে আসার একটি চমৎকার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

ইউটিউবের পাশাপাশি ‘খেলাঘর’ গানটি স্পটিফাই, আইটিউন, আমাজন মিউজিক ও অন্যান্য মিউজিক প্লাটফর্মে রিলিজ হয়েছে। আধুনিক ইসলামিক নাশিদের অন্যতম কর্ণধার ইকবাল হোসেন জীবনের ‘প্রশ্ন’ নাশিদের কাভার করে ইসলামিক সংগীত প্রেমিদের মধ্যে কাজী আনাস ব্যাপক সাড়া ফেলেছেন। এমনকি ইকবাল হোসেন জীবন তাকে উৎসাহ প্রদান করেছেন। সম্প্রতি কাজী আনাস ইকবাল হোসেন জীবনের জন্মদিনে তার নাশিদগুলো নিয়ে একটি ম্যাশআপ বের করেন।

আবেগাপ্লুত হয়ে ইকবাল হোসেন জীবন লিখেন, “আজকের দিনে আমার জন্য সত্যিই স্পেশাল একটি গিফট। শুভকামনা থাকলো স্নেহের শিল্পী কাজী আনাসের জন্য। আমার বিশ্বাস কাজী আনাস একদিন ইসলামিক সংস্কৃতিতে এমন কিছু দিবে যা অনেক প্রতিষ্ঠিত শিল্পীরাও এখনো হয়তোবা দিতে পারেননি।” কাজী আনাস সবসময় বিশ্বাস করেন, পৃথিবীর কোনকিছুই অসম্ভব নয়।

কেউ যদি কোনকিছুর জন্য ধৈর্যসহকারে লেগে থাকেন, আল্লাহ’র ইচ্ছায় সফলতা আসবেই। তার উক্তি, “বিখ্যাত নয়, বিশ্বাসী হতে চাই”। তিনি একাধারে নাশিদ আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট, সাউন্ড ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। ২০১৮ সালে তিনি ‘কাজী রেকর্ডস’ নামে একটি রেকর্ড লেবেল প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে উদীয়মান নাশিদশিল্পীরা স্বল্পমূল্যে অডিও ও ভিডিও তৈরি করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com