মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বেতারের নাটকে তারিক আনাম খান

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১.০৫ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মঞ্চ, টিভি নাটক ও সিনেমার অভিনেতা তারিক আনাম খান করোনাকালেও অভিনয়ে নিয়মিত কাজ করছেন। অভিনয়গুণে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন কাজগুলোর জন্য। এই জনপ্রিয় অভিনেতা দীর্ঘ বিরতির পর বেতার নাটকে অভিনয় করলেন। নাটকটির নাম ‘মনিহারা’। সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রীর প্রযোজনায় নাটকটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তারিক আনাম খান।

নাটকটি আজ ৬ আগস্ট বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে প্রচার হবে। এ প্রসঙ্গে তারিক আনাম খান গণমাধ্যমকে বলেন, ‘বেতারের নাটকে অভিনয় করে অন্যরকম এক প্রশান্তি পাই আমি। কারণ এই গণমাধ্যমটিতে অনেক আগে থেকেই কাজ করি। একটা সময় বেতার নাটক তুমুল জনপ্রিয় ছিল। প্রযুক্তির উন্নয়নের কারণে বিনোদনের একাধিক মাধ্যম চালু হলেও আমি মনে করি বেতার নাটকের আবেদন এখনও সামনের দিকেই আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটকটিও বেশ সুন্দর।

আশা করছি শ্রোতারা এটি আগ্রহ নিয়েই শুনবেন। অন্যদিকে এক একক টিভি নাটক ও ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা। সিনেমার অভিনয়েও তিনি বেশ ব্যস্ত সময় কাটান। একাধিক ছবিতে সংযুক্ত আছেন তারিক আনাম খান। এগুলো হলো— নুরুল আলম আতিকের পরিচালনায় ‘পেয়ারার সুবাস’ , অনন্য মামুনের ‘মেকআপ’, ফজলুল কবীর তুহিনের ‘ গাঙকুমারী’ , নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’। এ ছাড়া চলমান লকডাউন শেষে নতুন আরও কিছু কাজের সঙ্গে যুক্ত হবেন এই গুণী অভিনেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com