মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে অনিমা রায়ের নিবেদন

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৬.৫১ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬০তম প্রয়াণ দিবস আসন্ন। এ উপলক্ষ্যে সংগীতাঙ্গনে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। সেই প্রস্তুতিতে শামিল হয়েছেন জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী অনিমা রায়।

কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তিনি ‘মেঘ বলেছে যাব যাব’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক। ৫ আগস্ট এটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি মুক্তি পাবে।

এই গান প্রসঙ্গে অনিমা রায় গণমাধ্যমকে বলেন, ‘বাইশে শ্রাবণ, বর্ষা আর বিরহ সব মিলিয়ে খুবই সময়োপযোগী গান এটি। তানভীর দারুণ একটি কম্পোজিশন করেছে। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘস্বরূপ এই গানটি আমার শ্রোতাদের জন্য বিশেষ নিবেদন। তানভীর তারেক বলেন, প্রথমবার অনিমার গানে কম্পোজিশন করলাম। রবীন্দ্রনাথের গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করাটা একটু কঠিন।

এটির জন্য একটানা ১৫ দিন অন্য কোনো গানের কাজ করিনি। তাই শ্রোতারাও আশা করি সেই যতেœর ছাপটি গানে পাবেন। গানটি বিরুলিয়ার ‘পুনশ্চ হলিডে হোম’-এ ধারণ করা হয়েছে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছে রাজেশ মজুমদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com