মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নাটক নির্মাণের কাজে ফিরছেন আফসানা মিমি

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৬.৪৮ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত আফসানা মিমি। তবে নাটক নির্মাণেও রয়েছে তার দক্ষতা। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ করেন মাঝে মধ্যেই। গত বছর ‘শায়ংকাল’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। এটি বিটিভিতে প্রচার হয়। নাটকটির নির্মাণকাজ চলাকালীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসাবে নিয়োগ পান এ অভিনেত্রী।

তারপর থেকে মিমির কাজের ব্যস্ততাও অনেকাংশে বেড়ে যায়। তাই দীর্ঘ সময় নাটক নির্মাণে মনোযোগ দিতে পারেননি। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলেই আবারও নাটক নির্মাণ শুরু করবেন বলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘অভিনয় এবং পরিচালনা দুটো কাজই আমার প্রিয়। কিন্তু আগের চেয়ে কাজের ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় কোনোটাতেই ঠিকমতো সময় দিতে পারছি না।

তা ছাড়া এখনো করোনার লকডাউন চলছে। সেটা উঠে গেলেও স্বাস্থ্যবিধি মানারও একটি বিষয় থাকবে। সব মিলিয়ে এ কঠিন পরিস্থিতির উন্নতি হলে পরিচালনায় ফেরার পরিকল্পনা আছে।’ এদিকে মিমি একটি স্কুলও পরিচালনা করেন। করোনায় সরাসরি পাঠদান বন্ধ থাকলেও অনলাইনে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলমান। করোনাকালের আগে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ নামের একটি ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী। সেটি এখন মুক্তির অপেক্ষায় আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com