মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

‘জিন্দাবাহার’ ধারাবাহিক নাটকের শুটিং শুরু

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ১.১৬ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অষ্টাদশ শতকের কিছু ঘটনা নিয়ে ‘জিন্দাবাহার’ নামের একটি ইতিহাসনির্ভর ধারাবাহিক নাটকের নির্মাণকাজ শুরু হয়েছিল গত বছরের শেষ প্রান্তে। দীর্ঘ এই ধারাবাহিক নাটকটির শুটিং শুরুর আগে প্রায় এক বছর চলছিল প্রস্তুতি। কারণ মোগল আমলের গল্পের চিত্রায়ণের জন্য সেট নির্মাণও অভিনয়শিল্পীদের পোশাক তৈরির কাজেও সময় লেগেছিল কিছু দিন।

এটির শুটিং শুরুর পর থেকেই করোনার লকডাউনের কারণে একাধিকবার পিছিয়ে গেছে কাজ। তবে চলতি বছরের অক্টোবর মাসে এটি প্রচারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এটির কার্যক্রম। নাটকটির গল্প লিখেছেন নাট্যজন মামুনুর রশীদ। এটি নির্মিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব অর্থায়নে। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, রোজী সিদ্দিকী, নাজনীন চুমকি, মুনিরা বেগম মেমী, শর্মীমালা, নাইরুজ সিফাত প্রমুখ।

আগামী ১০ আগস্ট থেকে আবারও নাটকটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এটির পরিচালক ফজলে আজিম জুয়েল। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ইতিহাসের একটি নির্দিষ্ট সময়কে চিত্রিত করতে গিয়ে বেশ পরিশ্রম করতে হচ্ছে আমাদের। তবে সবার সহযোগিতায় এখন পর্যন্ত পরিকল্পনামতোই এগিয়ে যাচ্ছে নাটকের কাজ। চলমান লকডাউন শেষে আবারও নাটকটির শুটিং শুরু করব।

এবার ১১ দিন টানা শুটিং করব নাটকটির। তার পরই এটির সম্পাদনার কাজ শুরু করব। নাটকটি নির্মাণে দীর্ঘসূত্রতা থাকলেও যখন এটি প্রচারে আসবে, তখন দর্শক আগ্রহ নিয়েই দেখবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com