মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দর্শক সাড়া পাচ্ছে সোহেল আরমানের ‘অন্য এক প্রেম’

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৯.১৬ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পাচ্ছে সোহেল আরমান পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘অন্য এক প্রেম’, যেখানে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহ্জাবীন চৌধুরী। অনেকেই নাটকটি দেখে প্রশংসামূলক মন্তব্য করছেন ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তাদের অনেকেরই মত, ‘অন্য এক প্রেম’ নাটকটির শেষাংশ ইতিহাস সৃষ্টিকারী ‘বড় ছেলে’ নাটকের মত। যদিও গল্প দুটি ভিন্ন কিন্ত শেষ দৃশ্যের করুণ পরিণতি দর্শকের চোখের পাতা ভিজিয়েছে। সোহেল আরমান বলেন, খুবই চমৎকার একটি গল্পের কাজ ‘অন্য এক প্রেম’।
স্যাড রোমান্টিক ঘরানার এ নাটকটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই আমাকে ফোনে,ম্যাসেজে কাজটির জন্য প্রশংসা করছেন। গল্পের পরিণতিটা সবাইকে খুব টাচ করেছে। তিনি আরও বলেন, ‘বড় ছেলে’ নাটকটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ইতিহাস।
মানসম্পন্ন নাটক হিসেবে এটা যত জনপ্রিয়তা পেয়েছিল, তা অবিশ্বাস্য। আমার ‘অন্য এক প্রেম’ দেখার পর যখন দর্শকরা ওই নাটকের সঙ্গে তুলনা করছে, এটা তো আসলেই অনেক বড় কিছু এখানেই তো সফলতা। ইতিহাস সৃষ্টিকারী একটি কাজের সঙ্গে আমার কাজের তুলনা করছে দর্শক। দুটো নাটকের গল্প তো একেবারে আলাদা।
কেবল গল্পের পরিণতিটা দর্শকদের কাঁদিয়েছে। আর অপূর্ব-মেহজাবিন জুটি থাকার ফলে ‘বড় ছেলে’র বিষয়টা হয়ত বেশি আসছে। তবে আমি বলব, দুটি নাটক একই সিচুয়েশন তৈরি করেছে বিধায় দর্শকরা এমন ভাবছে। এটাকে ইতিবাচক হিসেবেই বিবেচনা করছি আমি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com