মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদে মেহজাবীনের একডজন নাটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১০.৪০ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঈদ উপলক্ষে বরাবরই দর্শককে বিশেষ কিছু উপহার দিয়ে থাকেন তিনি। করোনা সংকটের কারণে গত বছর ঈদের কাজ করতে পারেননি। চলতি বছরের ঈদুল ফিতরে বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলেন।

ঈদুল আজহা উপলক্ষে নতুন কিছু নাটক উপহার দেবেন এই অভিনেত্রী। ঈদুল আজহার অনুষ্ঠানমালায় বিভিন্ন টেলিভিশন ও ইউটিউবে মুক্তি পায়েছে মেজাবীনের ১২টি নাটক-টেলিফিল্ম। এই অভিনেত্রী গনমাধ্যমকে বলেন, ‘ঈদুল আজহায় আমার অভিনীত ১০-১২টি নাটক প্রচার হচ্ছে। বরাবরই চরিত্রের দিকে ফোকাস রাখি।

ঈদের নাটকের ক্ষেত্রেও কোনো ছাড় দিইনি। আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শকের উপর নির্ভর করছে।’ নাটক-টেলিফিল্মের তালিকায় রয়েছে ‘শনির দশা’, ‘ঘটনা সত্য’, যদি কোনদিন’, ‘মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’, ‘পুনর্জন্ম’, ‘চুমকি চলেছে’, ‘আলো’, ‘চিরকাল আজ’ প্রভৃতি।

‘শনির দশা’ নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। ‘যদি কোনদিন’ পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। ‘মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’ পরিচালনা করেছেন রুবেল হাসান।

সবকটি নাটকে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। ‘ঘটনা সত্য’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো।

মহিদুল মহিম পরিচালিত ‘চুমকি চলেছে’ নাটকে মেহজাবীনের বিপরীতে দেখা যাবে খায়রুল বাশারকে। সবগুলো নাটক সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com