সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দক্ষিণ আফ্রিকায় লুঠতরাজ, হিংসা, দাঙ্গায় নিহত ২১২

  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১, ২.৫৬ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

গ্রেফতার হয়েছেন দেশের প্রেসিডেন্ট। আর তার পরেই প্রেসিডেন্টের সমর্থনে দেশ জুড়ে লুঠতরাজ, হিংসা, দাঙ্গা। ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ আফ্রিকায়। নেমেছে সেনা।

প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমার গ্রেপ্তারির পর থেকেই দক্ষিণ আফ্রিকায় দেশ জুড়ে শুরু হয়েছে অশান্তি। লেগেছে দাঙ্গা। দাঙ্গায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের।

সাউথ আফ্রিকার মন্ত্রী  জানিয়েছেন, দেশ জুড়ে চলা হিংসাত্মক বিক্ষোভের জেরে দক্ষিণ আফ্রিকায় প্রাণ হারিয়েছেন ২১২ জন। দেশটির উপকূলবর্তী প্রদেশে শুক্রবার মৃত্য হয়েছে ৮০ জনের। সব মিলিয়ে সেখানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৮০ জন। পার্শ্ববর্তী গাউতেঙ্গ প্রদেশে হিংসার বলি কমপক্ষে ৩২ জন।

হিংসার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় আড়াই হাজার অভিযুক্তকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয়েছে অন্তত ২৫ হাজার সেনা। যদিও তা সত্ত্বেও দাঙ্গাকারীদের বাগে আনতে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার  প্রেসিডেন্ট ছিলেন জেকব জুমা। বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। কৃষ্ণাঙ্গদের মধ্যে জুমার জনপ্রিয়তা বিস্তর। তবে শাসনকালে দুর্নীতির কয়েকটি অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তদন্তে নামে দক্ষিণ আফ্রিকা প্রশাসন। আদালত তাঁকে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেয়। জুমা তা অমান্য করেন। এর পরই আদালত অবমাননার জেরে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। এর পরেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে হিংসা। অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ আফ্রিকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com