মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন, লড়বেন ঝিনাইদহ-৪ আসনে

  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮.২২ পিএম
  • ৮৪ বার পড়া হয়েছে

গণ-অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। এ অবস্থায় ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে রাশেদ খাঁনকে সমর্থন করতে স্থানীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে রাশেদ খাঁন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করেন তিনি।

এসময় রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের রাশেদ খাঁনকে সমর্থনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অন্যদিকে রাশেদ খাঁন জনসমর্থন নিয়েই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সবশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাশেদ খাঁন ও গণ-অধিকার পরিষদের অবদানের কথাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com