রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

বেতার নাটকে ভাবনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৯.৪৯ এএম
  • ৭৪৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রথমবারের মতো বেতার নাটকে অভিনয় করলেন আশনা হাবিব ভাবনা। বেতারের দুটি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। এর মধ্যে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মণিহারা’ অবলম্বনে ‘এ মনিহার আমায় নাহি সাজে’ আর অন্যটি ‘কয়েকটি চিঠি ও একটি গরু’। নাটক দুটি রচনা করেছেন তারিক মনজুর।

প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। দুটি নাটকের ‘কয়েকটি চিঠি ও একটি গরু’ প্রচার হবে ঈদের দিন বেলা ৩টায়। ‘এ মনিহার আমায় নাহি সাজে’ প্রচার হবে রবীন্দ্র প্রয়াণ দিবসে। ভাবনা গণমাধ্যমকে বলেন, বেতারের সবকিছু এখন আগের চেয়ে অনেক উন্নত।

কাজ করতে গিয়ে সেটি বুঝতে পেরেছি। নাটক দুটিও দারুণ গল্পের। বেতারের দর্শকদের সঙ্গে এ নাটকের মধ্য দিয়ে যোগসূত্র শুরু হচ্ছে। গেল মাসের শেষের দিকে ভাবনা বেতারের নাটক দুটির কাজ শেষ করেন বলে জানান।

লকডাউনের শুরু থেকে ভাবনা নিয়মিত বাসায় থাকছেন। আসছে ঈদের জন্য টেলিভিশনের কোনো নাটকে এখনো কাজ করেননি। এদিকে সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয়েছে তার অভিনীত ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করছেন অনিমেষ আইচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com