মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদে আসছে ছয় নারীর ‘গার্লস স্কোয়াড’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৯.৪২ এএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নারী কেন্দ্রিক গল্প নিয়ে পরিচালক মাইদুল রাকিব নির্মাণ করেছেন ড্রামা-সিরিয়াল ‘গার্লস স্কোয়াড’। ঈদুল আজহায় দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে এটি। ঈদের দিন থেকে সিরিয়ালটি দর্শকরা দেখতে পাবেন বঙ্গ অ্যান্ড্রয়েড, আইওএস অ্যাপ এবং বঙ্গ ওয়েবে। এটি ২০টি এপিসোডে মুক্তি পাবে।
সিরিয়ালটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক, নাবিলা বিনতে ইসলাম, স্বর্ণলতা, জারিন তাসনিম অন্তরা, সেমন্তী সৌমি। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল ও চাষী আলমকে।
পরিচালক মাইদুল রাকিব জানান, ছয় জন নারীর দৈনন্দিন জীবনের লড়াই, হাসি-কান্নার গল্প এটি। এতে সম্পর্কের টানাপড়েন ও চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কীভাবে খুঁজে নিতে হয়, কীভাবে একসঙ্গে থেকে একজন আরেকজনকে সাপোর্ট দিতে হয়, কীভাবে শত বাঁধা পেড়িয়ে বন্ধুত্বের জয় হয়—সেই গল্পই দেখানো হয়েছে। সিরিয়ালটি কমেডি নির্ভর হলেও দর্শকদের স্ক্রিনের সঙ্গে আটকে রাখার জন্য গল্প বুননের গুরুত্বপূর্ণ অংশে ইমোশন, ড্রামা ও রোমান্স রয়েছে বলেও জানান এই নির্মাতা!
জানা যায়, গত ঈদুল ফিতরে বাংলা সাহিত্যের বাছাইকৃত কিছু গল্প নিয়ে নির্মিত ‘বঙ্গ বব’ মুক্তি পায়। এ সিরিজের সাফল্যের পর, সাহিত্েযর পাশাপাশি সকল শ্রেণির দর্শকদের কাছে কিছু ভিন্নরকম গল্পের উপস্থাপন করার প্রয়াস থেকেই নির্মিত হয়েছে ‘গার্লস স্কোয়াড’ সিরিয়ালটি। প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর এটি প্রথম কোনো নারী কেন্দ্রীক নির্মাণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com