শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে রেকর্ডসংখ্যক করোনাভাইরাসে একদিনে ১১৯ মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৭.২৮ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

দেশে রেকর্ডসংখ্যক করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১১৯ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৭৫ ও নারী ৪৪ জন।
এর আগে গত ২৫ জুন ১০৮ জন, গত ১৯ এপ্রিল ১১২ জন এবং ১৮ এপ্রিল হয়েছিল ১০২ জনের মৃত্যুর রেকর্ড।
এদিকে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। গতকালের চেয়ে আজ ৪২ জন বেশি মারা গেছেন। গতকাল ৭৭ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৪ হাজার ১৭২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। ১১ জুন থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর একই হার বিদ্যমান থাকলেও আজ দশমিক ০১ শতাংশ বেড়েছে।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৬ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৪ জন এবং ষাটোর্ধ ৫৯ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২২ জন করে, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন।
এদের মধ্যে ৯৯ জন সরকারি, ১৪ জন বেসরকারি হাসপাতালে, ৪ জন বাসায় এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ২ জনকে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৯ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৯৩৪ জন বেশি আক্রান্ত হয়েছেন।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২২ দশমিক ৫০ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯১ শতাংশ কম। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৯ হাজার ৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮১ জন। গতকাল ৭ হাজার ৭৪৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৫ লাখ ৬ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৮৮ হাজার ৪০৬  জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ২৯৫ জন। গতকালের চেয়ে আজ ৪৬ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ৬৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৭ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৬২৮ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৯ হাজার ৮৪৪ জনের। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৭৮৪টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৪০০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৯ হাজার ২৬২ জনের। গতকালের চেয়ে আজ ৫ হাজার ১৩৮টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com