শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে প্রশাসন চোখের আড়াল হলেই মুখের মাস্ক থুতনিতে

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১০.০০ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃসারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলেও করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এমতাবস্থায় জনগনকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে পুলিশ ও উপজেলা প্রশাসন। প্রশাসনের কর্মকর্তারা আসলে সবার মুখে ঠিকই মাস্ক থাকে। তবে প্রশাসন চোখের আড়াল হলেই মাস্ক চলে যায় থুতনিতে। কারও আবার চলে যায় পকেটে। অসচেতন মানুষজন সামাজিক দূরত্ব ভেঙে ফিরে যান স্বাভাবিক অবস্থায়।

এ যেন প্রশাসন-জনগনের ইঁদুর বিড়াল খেলা। শুক্রবার (২৫ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিনে এমন দৃশ্যই দেখা গেছে উপজেলার বিভিন্ন হাটবাজারে। হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঠাকুরগাঁও জেলার সকল উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে ঠাকুরগাঁও সদরসহ প্রতিটি উপজেলায়। জেলা-উপজেলাগুলোয় প্রতিদিনি হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনা পরিস্থিতি আরও আশঙ্কাজনক হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের।

এজন্য প্রশাসন কঠোর অবস্থানে গেলেও মানুষ তা মানতে নারাজ। ফাঁক পেলেই বিধি ভঙ্গের প্রতিযোগিতায় নেমে পড়ছে সবাই। এদিকে, লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে রয়েছে উপজেলা প্রশাসন। শহরের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে বসানো হয় পুলিশি চৌকি। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক, অটোভ্যান নিয়ে সবাই নিজের মতোই বের হচ্ছে। তবে সামনে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। উপজেলা শহরসহ বিভিন্ন এলাকা থেকে এসব ক্ষুদ্র যানবাহনের চাবি কেড়ে নেওয়া হয়। এমন যানবাহনের সংখ্যা প্রায় দুই শতাধিক। এছাড়া, নিয়ম অমান্য করে দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা বলেন, ‘লকডাউন বাস্তবায়নে উপজেলার সর্বত্র প্রশাসনের তৎপরতা চলছে। আগের দিন বুধবার উপজেলার সর্বত্র মাইকিং করে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

তারপরও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষের উদাসীনতা লক্ষ্য করা গেছে। এক এলাকায় অভিযান চললে অন্য এলাকায় নিয়ম ভাঙার চেষ্টা করে মানুষ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com