শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় লকডাউন ও বিধিনিষেধ মধ্যে চলতি মাসে ৩১ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ২ হাজার

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৯.৪৯ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও থেমে নেই মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে ৭২ জন। চলতি জুন মাসের ২৪ জুন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছেন ১হাজার ৭৬৬ জন। নওগাঁ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, অন্য মাসগুলোর চেয়ে লকডাউন ও বিধিনিষেধের মধ্যে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা অনেক বেশি।

গত ২৪ ঘন্টায় পাওয়া রিপোর্ট অনুয়ায়ী শনাক্তের হার ৩০ দশমিক ৫৬। আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ০৪। চলতি মাসেই জেলায় একদিনে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে। আবার দিনে সর্বোচ্চ ২২৫ জন ও দ্বিতীয় সর্বোচ্চ ২২১ জন শনাক্ত হয়েছে।

২৪ জুনে পাওয়া প্রতিবেদন অনুযায়ী নওগাঁ আধুনিক হাসপাতালে এবং জেলার অন্য ১০টি হাসপাতালে ৫২ জন করোনার রোগি চিকিৎসাসেবা গ্রহণ করছেন। গত মে মাসে করোনায় আক্রান্ত হয়ে জেলায় ১০ জনের মৃত্যু আর ২৩০ জনের মতো শনাক্ত হয়েছিল। জেলায় এ পর্যন্ত মোট ৭২ জনের মৃত্যু রয়েছে আর মোট শনাক্ত রয়েছে ৪ হাজার ৮২ জন। গত বছর জেলায় করোনা ২৩ এপ্রিল শনাক্ত হওয়ার পর থেকে মে মাসের আগ পর্যন্ত শনাক্তের হার ছিল গড়ে ৮। গত ঈদ-উল-ফিতরের আগে মে মাসে যেখানে শনাক্তের হার ছিল গড়ে ১৮ ভাগ। ঈদের পরে মে মাসে সেটি বৃদ্ধি পায় ২৫ ভাগে। এরপর জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত নিয়ে ৩ জুন থেকে নওগাঁ পৌর সভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের লকডাউন দেওয়া হয়।

করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় এরপর লকডাউন তুলে নওগাঁ জেলা জুড়ে ১৫ দফা বিধিনিষেধ দুই দফায় ২৩ জুন বাড়ানো হয়েছিল। করোনায় জেলায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায়
জেলা প্রশাসন নওগাঁয় বিধিনিষেধ আবারো ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে। জেলায় প্রথম দফায় প্রায় ১ লাখ লোককে করোনা প্রতিশোধক টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় চিন থেকে পাওয়া প্রায় ১১ টিকার প্রথম ডোজ বিশেষ ব্যক্তিদের দেওয়ার কার্যক্রম চলছে। নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ- মোর্শেদ জানান, গত ঈদের পর মূলত: করোনার শনাক্তের হার ৩৮ ভাগে বৃদ্ধি পেয়েছিল। তবে লকডাউন ও বিধিনিষেধের সময় শনাক্তের হার নমুনা সংগ্রহের চেয়ে কমেছে।

তবে মৃত্যু ও শনাক্তের সংখ্যা গত মাসগুলোর চেয়ে জুন মাসে অনেক বৃদ্ধি পেয়েছে। যা উদ্বিগ্নের বিষয়। নওগাঁ সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ জানান, জেলায় ৩০ লাখ লোকের মধ্যে ৮৪ ভাগই লোকই বসবাস করেন। জেলায় মোট শনাক্তদের মধ্যে ৫৮ ভাগই গ্রামের লোকজন। বাঁকি ৪২ ভাগ শনাক্ত হয়েছেন শহরের বসবাসরত। নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল অধ্যক্ষ অধ্যাপক ডা: আব্দুল বারী জানান,
বর্তমানে শহরের লোকজন স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন হলেও গ্রামের লোকজনদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন নন। এছাড়াও গ্রামের লোকজনদের টিকার আওয়াতায় না নিয়ে আসতে পারায় দ্রুত গ্রামঅঞ্চলে ছড়িয়ে পরেছে করোনা ভাইরাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com