শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাস

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৫.২৯ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

দেশে দ্বিতীয় ঢেউয়ের আস্ফালনের পর কিছুদিন ঝিমিয়ে থেকে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাস। সংক্রমণ এবং মৃত্যু দুটোই ঊর্ধ্বমুখী। মূলত ভাইরাসটির ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ ছড়িয়ে পড়ছে এই মুহূর্তে। গত এক সপ্তাহের সংক্রমণ বিশ্লেষণ করে এ সংক্রান্ত একটি রিপোর্ট দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাতে বাংলাদেশের জন্য রয়েছে ‘আতঙ্ক’।

সংক্রমণ বিশ্লেষণ করে সংস্থাটি তাদের রিপোর্টে দেশের ৬৪ জেলাকে তিনটি ভাগে ভাগ করেছে- অতি উচ্চ ঝুঁকি, উচ্চ ঝুঁকি এবং মধ্যম ঝুঁকি। অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে ৪০টি জেলা, উচ্চ ঝুঁকিতে রয়েছে ১৫টি এবং ৮টি জেলা রয়েছে মধ্যম ঝুঁকিতে। বান্দরবানে নমুনা পরীক্ষা খুব কম হওয়ায় জেলাটিকে হিসেবের মধ্যে রাখা হয়নি।

রিপোর্ট অনুযায়ী, খুলনার ১০টি জেলাই অতি উচ্চ ঝুঁকিতে। ঢাকা মহানগরের অবস্থাও তাই। রাজধানীতে সংক্রমণ বেড়েছে ১১৪ দশমিক ৪ শতাংশ। রাজশাহীর পরিস্থিতিও উদ্বেগজনক। সংক্রমণের এমন ঊর্ধ্বগতি ঠেকাতে এখনই পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে রিপোর্টে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের আগেই উদ্বেগজনক পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করার জন্য গোটা দেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই পরামর্শ সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার- গতকালই (২৪ জুন) এমনটা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেছেন, ‘যে কোনো সময়’ শাটডাউনের ঘোষণা আসতে পারে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়েল একটি সূত্র জানিয়েছে, এ নিয়ে একদমই দেরি করতে চায় না সরকার। আগামী সপ্তাহ থেকেই এটি ঘোষণা হতে পারে। শাটডাউনে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। যানবাহন, মার্কেট, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com