এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: জাতীয় ফল কাঁঠাল। বৈশাখ ও জৈষ্ঠ্যমাস কে না চায়? জাতীয় গাছের আম ও জাতীয় ফল কাঁঠাল না খেয়ে থাকতে। কুমিল্লা দেবীদ্বার উপজেলা তেয়াপুস্করী গ্রামে বৃহস্পতিবার সকালে বাজারের কেনা আম খেয়ে স্বামী-স্ত্রী উভয়ে অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে।
পারিবারিক সৃত্রে জানা যায় তেয়াপুস্করী গ্রামের মৃত. মফিজ উদ্দীন’র ছেলে মো: আয়েত আলী( ৭০) ও তার স্ত্রী আছিয়া খাতুন( ৬০) বৃহস্পতিবার সকাল ৮ টায় বাজারের ক্রয় করা আম’র সাথে নিজ গাছের পাকা কাঠাল দিয়ে নাস্তা করার পর পাঁচ থেকে দশ মিনিট পরে প্রথমে তার স্ত্রী আছিয়া খাতুন( ৬০) অজ্ঞান হয়ে যায়, কিছুক্ষণ পরে তার স্বামী আয়েত আলী (৭০) জ্ঞান হারিয়ে ডলে পরে যায়।
প্রাথমিক ভাবে গ্রাম্য ডাক্তার দেখানোর পর অবস্থা অবনতি হলে অসুস্থের ছেলে মো: কামাল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার স্বামী আয়েত আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করার নির্দেশ করেন।
চিকিৎসারত ডাক্তারের নিকট অসুস্থের করন জানতে চাইলে ডাক্তার বলেন ওই অসুস্থের কারন কি কারনে হতে পারে তা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।পরে উভয়কে দেবীদ্বার শিশু মাতৃহসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

অসুস্থের ছেলে মো: কামাল উদ্দিন জানান- বুধবার রাতে দেবীদ্বার পৌর আমের মার্কেট থেকে পাঁচ কেজি আম কিনে আনে আমার বাবা পরে সকালে ওই আম খাওয়ার পরই ওই ঘটনা ঘটে। তবে ওই কেনা আমগুলি বাজারের কোন দোকান থেকে ক্রয় করেছে তা উভয়ে সুস্থ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।