বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

করোনার ডেল্টা প্রজাতির তাণ্ডব শুরু করেছে ফ্রান্স ও জার্মানিতে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৩.১৯ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

করোনার ডেল্টা প্রজাতির তাণ্ডব দেখেছে ভারত। এ দেশে দ্বিতীয় ঢেউয়ের যে হাহাকার তৈরি হয়েছে তার নেপথ্যে রয়েছে এই ডেল্টা প্রজাতি। এ বার ফ্রান্স, জার্মানি এবং নরওয়ের মতো ইউরোপের দেশগুলোও এই ডেল্টা প্রজাতির কারণে ভয়াবহ সংক্রমণের মুখে পড়েছে।

বুধবারই ডেল্টা প্রজাতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)। ইসিডিসি-র ডিরেক্টর অ্যান্ড্রিয়া আমন বলেন, “গ্রীষ্মে ডেল্টা প্রজাতি তাণ্ডব চালাতে পারে। বিশেষ করে এই ভাইরাসের শিকার হওয়ার সম্ভাবনা বেশি তরুণ প্রজন্মের।

তাঁর কথায়, “ডেল্টা প্রজাতি অনেক বেশি সংক্রামক। আমাদের ধারণা, ইউরোপে যত সংক্রমণ হবে তার ৯০ শতাংশই হবে ডেল্টা প্রজাতির কারণে।

ফান্সে সংক্রমণ বাড়তে শুরু করেছে। নতুন যত সংক্রমণ ধরা পড়ছে তার ৯-১০ শতাংশই ডেল্টা প্রজাতিতে আক্রান্ত বলে জানিয়েছে ফ্রান্স। এক সপ্তাহের মধ্যে সংক্রমণের ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। ফ্রান্সের পরই রয়েছে জার্মানি।

সেখানেও ডেল্টা প্রজাতির কারণে সংক্রমণ বাড়তে শুরু করেছে । সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছিল ফ্রান্স এবং জার্মানিতে। কিন্তু ডেল্টা প্রজাতি মাথাচাড়া দেওয়ায় প্রমাদ গুনতে শুরু করেছে এই দুই দেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com