ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন।
এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৮৮ জন। এটিই একদিনে আক্রান্তের বিচারে এ জেলায় সর্বোচ্চ। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১২৬, বালিয়াডাঙ্গী ১৯, রানীশংকৈলে ১৭, হরিপুরে ৬ ও পীরগঞ্জে ২০ জন রয়েছেন।
এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলা ৮০ বছর বয়সী একজন পুরুষ, পীরগঞ্জে একজন ৭০ বছর বয়সী একজন মহিলা, ও রানীশংকৈলে ৬০ বয়সী একজন মহিলা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জেন ডা. মাহফুজার রহমান সরকার।