শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিন সড়ক-মহাসড়কে ব্যাপক যানবাহন চলাচল

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ১.৪০ পিএম
  • ৭৭২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে  লকডাউনের প্রথম দিন বৃষ্টিভেজা সকাল থেকে খুব একটা বিধিনিষেধ মানতে দেখা যায়নি। সড়ক-মহাসড়কে ব্যাপক যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডে কুমিল্লা, সিলেট, ফেনীসহ দূরপাল্লার বেশকিছু অঞ্চলের বাসও চলাচল করতে দেখা যায়। পাশাপাশি চলছে ঢাকা-নারায়ণগঞ্জের বাস।

এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ব্যক্তিগত যানবাহন, প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে। বৃষ্টির মধ্যেই লকডাউন উপেক্ষা করে জনসাধারণকে বের হতে দেখা গেছে। এ ছাড়া দেখা যায়নি পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লকডাউনের পরিস্থিতি কেমন থাকে, তাই দেখার বিষয়।

গতকাল সোমবার করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার পাশের সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময়ে রাস্তায় মানুষও চলাচল করতে পারবে না। শুধু জরুরি সেবা ও মালবাহী গাড়ি চলাচল করতে পারবে।

কঠোর লকডাউনের আওতায় থাকা সাত জেলা হলো নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ সময়ে সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।

গতকাল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, লকডাউন চলাকালে সার্বিক কার্যাবলি (জনসাধারণের চলাচলসহ) সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে শুধু আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন—কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

এই সাত জেলায় কী কী বন্ধ থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সব বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। শুধু মালবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলবে না। জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com