শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ১.২০ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলিতে করোনার সংক্রমণ না কমায় কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৮ জুন মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।

এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে উপজেলা করোনা প্রতিরোধবিষয়ক কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম।হাকিমপুর উপজেলা প্রশাসন এই বিধিনিষেধ আরোপ করেছে।

ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি-রফতানি চালু থাকবে, হাট-বাজারে কাঁচাবাজার ও মুদিখানা দোকান সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, মাস্ক ছাড়া চলাচল করলে জরিমানা করা হবে, বিকেল ৪টার পর জরুরি সেবা ব্যতিত কোনো দোকানপাট ও প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, বিকেল ৪টার পর অযথা চলাফেরা করা যাবে না, মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় করা যাবে না, কেউ করোনায় আক্রান্ত হলে তার বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করা হবে, করোনায় আক্রান্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবে না এবং গ্রামে-গ্রামে গিয়ে মেডিকেল টিম করোনা পরীক্ষা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com