করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৫৪৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ ৫১ হাজার ৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৫০৯ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৮২ হাজার ৬৫৫ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন ৮২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫৫ জন ও নারী ২৭ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে নয় হাজার ৭১২ জন ও নারী তিন হাজার ৮৩৬ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন ও ষাটোর্ধ্ব ৩৮ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে চারজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৭১ জন, বেসরকারি হাসপাতালে আটজন ও বাসায় তিনজন মারা গেছে।