শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আফ্রিকায় কোরোনার তৃতীয় সংক্রমণ এখন পূর্ণ বিকশিত

  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১, ৬.২২ পিএম
  • ৬৪১ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে, আফ্রিকায় কভিড সংক্রমণের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গেছে এবং প্রাণঘাতী এই রোগ, প্রায় ১,৩৬,০০০ জীবন কেড়ে নিয়েছে। আফ্রিকা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক, মাতশিদিসো মোয়েতি বলেন, “আফ্রিকায় কোরোনার তৃতীয় সংক্রমণ এখন পূর্ণ বিকশিত। এই বর্ধিত সংক্রমণ মোকাবেলায় আমাদের প্রত্যেককে এখন জরুরি ব্যবস্থা নিতে হবেI আমরা দেখেছি ভারতে নুতন আগ্রাসী ভাইরাস কি ভাবে ছড়িয়েছে এবং স্বাস্থ্য কর্মকর্তাদের বিস্মিত করেছে।

তিনি বলেন, গত সপ্তাহে সারা আফ্রিকা মহাদেশ জুড়ে নুতন সংক্রমণ প্রায় ৩০% এবং মৃতের সংখ্যা ১৫% বৃদ্ধি পেয়েছে। আফ্রিকার ৫টি দেশ, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, জাম্বিয়া উগান্ডা এবং নামিবিয়ায় রয়েছেন আফ্রিকার ৭৬% সংক্রমিত জনগণ।

পরিচালক মোয়েতি বলেন, সারা আফ্রিকা মহাদেশজুড়ে সংক্রমণের ব্যাপকতার সঙ্গে সঙ্গে, আফ্রিকাকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পেতে হবে। তিনি বলেন, এযাবৎ সবচাইতে আগ্রাসী, ডেল্টা ভেরিয়েন্ট ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, আফ্রিকার ১৪টি দেশে। তবে বেটা ও আলফা ভাইরাসের উপস্থিতি রয়েছে আফ্রিকার ২৫টির বেশি দেশে।

তিনি বলেন, আফ্রিকার ১ কোটি ২০ লক্ষ জনগণ দুটি ডোজ পেয়েছেন, যা আফ্রিকা মহাদেশের একশো কোটি ৩০ লক্ষ জনগণের মাত্র এক শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com