শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় সিনোফার্ম টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১, ৮.১৪ পিএম
  • ৫৯৫ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁয় শুরু হয়েছে চীনের উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ। শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেনারেল হাসপাতালের ৩য় তলায় এই টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু করা হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার জেলায় ১০ হাজার ৮০০ ডোজ টিকা এসে পৌঁছায়। তারপর থেকে টিকাগুলোকে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। সারা দেশের ন্যায় নওগাঁতেও শনিবার থেকে এই টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা পাবেন।

প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে। আগে অন্য কোন করোনা টিকা নেওয়া থাকলে এ টিকা দেওয়া যাবে না। নিবন্ধন ছাড়া কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এসময় উপস্থিত ছিলেন-নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারি, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ মোর্শেদ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের অন্যন্যা কর্মকর্তারা।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ মোর্শেদ জানান- আগে অন্য কোনো করোনা টিকা নেওয়া থাকলে এ টিকা দেওয়া যাবে না। নিবন্ধন ছাড়া কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। সরকারি, বে-সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মিডওয়াইফারি, সরকারি ম্যাটস এবং সরকারি আইএইচটি শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্র না থাকলে স্টুডেন্ট আইডি’র তথ্য লিপিবদ্ধ করে টিকা নিতে পারবেন। কিন্তু দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের আগে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সুরক্ষা ওয়েব পোর্টাল/অ্যাপে নিবন্ধন করে নিতে হবে।

জানা যায়, সিনোফার্মের এ টিকা ১৮ বছরের নিচে কাউকে দেওয়া হবে না। টিকা গ্রহণের সময় জ্বর থাকলে বা অসুস্থ থাকলে, টিকাজনিত অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে, প্রথম ডোজ গ্রহণের পর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হলে তিনি এ টিকা নিতে পারবেন না।

অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদি রোগ- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ঘা, অ্যাজমা, কিডনি রোগ, ডায়ালাইসিস নিচ্ছেন এমন ব্যক্তি, ক্যানসারে আক্রান্ত এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীর টিকা দেওয়ার ক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com