দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৭ জনের মৃত্যু । একই সময়ে আরও ৩0৫৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩৪৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৮.০২ শতাংশ।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। চলতি বছরের মার্চে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ৭ এপ্রিল রেকর্ড ৭৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।