সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু আর শনাক্ত হয়েছে ৩৪ জন। করোনা শনাক্তের হার জেলায় ১৮ দশমিক ৯৯। এ নিয়ে চলতি জুন মাসের জেলায় গত ১৬ দিনে ১৫ জনের মৃত্যু আর শনাক্ত হয়েছে ৮৯৪ জন। যা অন্যন্যা মাসগুলোর চেয়ে মৃত্যু ও শনাক্তের হার ও সংখ্যা অত্যন্ত বেশি। আর সুস্থ্য হয়েছেন মাত্র আড়াইশ’ জনের মতো। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বুধবার জেলা প্রশাসক হারুন অর রশিদের গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নওগাঁ জেলা জুড়ে ১৫ দফা বিধিনিষেধ আরো এক সপ্তাহ ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত জুন মাসে জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত ছিল মাত্র ২৩০ জন।
গত বছর থেকে চলতি জুন পর্যন্ত (অদ্যাবধি) জেলায় করোনায় মারা গেছেন ৫৮ জন। শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯৫ জন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ২শ ৮৭জন। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মনজুর এ মোর্শেদ জানান, গত মাসে জেলায় সবচেয়ে মৃত্যু ও শনাক্ত হয়েছে বেশী। ফলে চলতি মাসের শুরুতে করোনায় উচ্চ সংক্রমণ এলাকা নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের বিশেষ লকডাউন ও জেলা জুড়ে ১৫ দফা বিধিনিষেধ আরোপ দেয়া হয়। এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।
নওগাঁ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁয় কঠোর বিধিনিষেধের মধ্যেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের হার এবং মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩৪ জন। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ২৬৯ জনকে এবং এ পর্যন্ত জেলায় সর্বমোট কোয়ারেনটাইনে আছে ২৪ হাজার ৭৯৯ জন। ২৪ ঘন্টায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৫২জনকে।