শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের প্রথম ডোজ

  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১, ৮.৩৫ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান। তিনি জানান, আগামী ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেওয়া শুরু হবে।

ডা. নাজমুল ইসলাম আরও বলেন, ‘ঢাকার যেসব মেডিকেল ইনস্টিটিউট-কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেওয়া শুরু করব। সিনফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। ভ্যাকসিনের সরবরাহ অব্যাহত থাকলে কার্যক্রম চলতে থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ‘আমরা দুই সপ্তাহ থেকে দেখছি, কয়েকটি এলাকায় করোনা বেশি শনাক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে সাতক্ষীরা, নড়াইল, যশোর, খুলনা, নাটোর , চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও দিনাজপুর। তবে রাজশাহীতে সংক্ষমণ কিছুটা কমেছে।’

নাজমুল ইসলাম আরও বলেন, ওই সব জেলাগুলোতে সংক্রমণের ঊর্ধ্বগতি আছে। এই সপ্তাহে এসে রাজশাহীতে সংক্রমণ খানিকটা কমেছে। বিগত সাতদিনে যদি আমরা সংক্রমণের হার বিবেচনা করি তাহলে, দেখছি ঊর্ধ্বগতি। গতকাল সংক্রমণের হার ১৪ শতাংশ পার হয়ে গেছে। তিনি বলেন, সংক্রমণের গত একমাসের যে প্রবণতা ছিল, তা একটু একটু করে বাড়ছে। আমরা এ বিষয়গুলো আপানাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, সংক্রমণের এ হার যদি নিচে নামাতে হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে হাসপাতালে বর্তমানে বেশি চাপ রয়েছে। তবে রাজধানীতে সে তুলনায় চাপ কম রয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আরও বলেন, ‘ঔষুধ প্রশাসনের পক্ষ থেকে জনসনের টিকার অনুমতি দিয়েছে এবং এ পর্যন্ত ছয়টি টিকাকে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com