শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১, ৭.৩২ পিএম
  • ৭৬৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু ।করোনা  মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু । এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৮২ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭৯ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com