দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৩৩১৯ জনের শরীরে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়?
দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২১৯ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ ২২২ জনের।
গত ২৪ ঘণ্টায় ৫১২টি ল্যাবে ২৩২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.২৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২৪৩ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। সুস্থতার হার ৯২.৫৩ শতাংশ।
গত একদিনে সুস্থদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ২০ জন। তাদের বয়স বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব নয়, পঞ্চাশোর্ধ্ব ১১ ও ষাটোর্ধ্ব ২৬ জন।
পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ৪ জানুয়ারি থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। ওই বছরের ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।