শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী সপ্তাহ থেকে পুনরায় করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হবে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ২.২৯ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

দেশে করোনা ভাইরাসের পর্যাপ্ত টিকার মজুত না থাকায় প্রথম ডোজ টিকা দেয়া সাত সপ্তাহের ওপর স্থগিত থাকার পর তা আগামী সপ্তাহ থেকে পুনরায় শুরু হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খুরশীদ আলম সোমবার এ তথ্য জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের ফাইজার ও চীনের সিনোফার্মের টিকা প্রয়োগের মাধ্যমে পুনরায় প্রথম ডোজ টিকাদান কর্মসূচী শুরু হবে। তবে আগামী সপ্তাহের কোন দিন থেকে টিকাদান কর্মসূচী শুরু হবে তা তিনি জানান নাই।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন যারা ইতিমধ্যে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরাই ফাইজার ও সিনোফার্মের টিকা পাবেন এবং খুব শীঘ্রই নিবন্ধন করা ব্যক্তিদের কাছে মোবাইল ফোনে বার্তার মাধ্যমে তারিখ জানানো হবে।

ভারতের সেরাম ইন্সিটিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য বাংলাদেশ চুক্তি করলেও ৭০ লাখ ডোজ টিকা পাঠানোর পর ভারত সরকার সে দেশ থেকে টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশে টিকার সংকট দেখা দেয়। এর ফলে এপ্রিল মাসের শেষ সপ্তাহে সরকার প্রথম ডোজ টিকা দেয়া স্থগিত করে দেয়।

সরকার অবশ্য সম্প্রতি চীনে তৈরি সিনোফার্মের এক কোটি পঞ্চাশ লাখ ডোজ টিকা কেনার চুক্তি করেছে। সম্প্রতি  চীন থেকে দুই দফায় উপহার হিসেবে এবং কোভ্যাক্স থেকে কয়েক লাখ ডোজ টিকা পেয়েছে এবং এসকল টিকা দিয়েই স্থগিত হয়ে যাওয়া গনটিকাদান কর্মসূচী পুনরায় চালু করতে যাচ্ছে সরকার।

এদিকে দেশের পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলাগুলোতে লক ডাউন ও অন্যান্য বিধি নিষেধ আরোপ করা সত্ত্বেও সেখানে করনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘনটায় করোনা ভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা দুইই বেড়েছে। সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে এই সময়ে মারা গেছেন ৫৪ জন করোনা রোগী এবং করোনা আক্রান্ত হয়েছেন ৩০৫০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com